মাওলানা দ্বীন ইসলাম
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, আগামী ২০ জুলাই ইসলামী আন্দোলন জেলা ও মহানগর সম্মেলনে জনস্রোত তৈরি হবে, ইনশাআল্লাহ।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ বাদ আছর ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার কার্যালয়ে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ। ছাত্র আন্দোলন মহানগর সহ সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা সহ এছাড়া থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।
নেতৃবৃন্দ জানান, আগামী ১৯ জুলাই সুরা অধিবেশনের পর ২০ জুলাই সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নবগঠিত কমিটি ঘোষণা করবেন।

