শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জ সবসময় সম্প্রীতির শহর: কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৮, ১৬ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৫০, ১৬ জুলাই ২০২৬

না.গঞ্জ সবসময় সম্প্রীতির শহর: কালাম

অ্যাডভোকেট আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জ সবসময় সম্প্রীতির শহর। আপনারা এখানে ব্রিটিশ আমল থেকে নিরাপদে বসবাস করছেন। রথ হল একটি বাহন যেটা চাকার মাধ্যমে চলমান থাকে। শ্রী কৃষ্ণের রথযাত্রার আজ সূচনা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, গত সতেরো বছরে যে অবস্থায় দেশ ছিল সেটা থেকে উত্তরণ ঘটিয়ে আপনারা ভোট দিয়ে আজ তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকারকে নির্বাচিত করেছেন।  

আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। আমাদের নেতা তারেক রহমান বিশ্বাস করেন এ দেশটিতে সম্প্রীতি বজায় থাকবে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো আপনাদের সহযোগীতা এই অনুষ্ঠান সফল হওয়ার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করবে। আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন।

আমরা রাজনীতি করি জনকল্যাণের জন্য। আমরা নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবো। নেতাকর্মীদের বলবো সরকার আপনার। ভাল খারাপ সব আমাদের দায় নিতে হবে। আপনারাও সচেতন থাকবেন।