শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে মাদক মামলায় তিনজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪০, ১৬ জুলাই ২০২৬

রূপগঞ্জে মাদক মামলায় তিনজনের কারাদণ্ড

বিনাশ্রম কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় কাঞ্চন খাপাড়া এলাকার বাসিন্দা মো. মাসুদ রানা (৩০) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া জাঙ্গীর মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. রাহিম (২৫) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তারাবো পৌরসভার মোগরাকুল এলাকার বাসিন্দা মো. আব্দুল গাফফার (৩৯) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল জানান, মাদক, সন্ত্রাস, অপরাধ ও জনশৃঙ্খলা পরিপন্থী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সচেতনতাই পারে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে।