শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নেতাকর্মীরা আপনাদের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে: টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৪, ১৬ জুলাই ২০২৬

নেতাকর্মীরা আপনাদের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে: টিপু

আবু আল ইউসুফ খান টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, রথযাত্রা উপলক্ষে আমরা আটটি ওয়ার্ড ও দুটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দিয়েছি। আমাদের নেতাকর্মীরা আপনাদের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমরা যেকোন অনুষ্ঠানে যাই না কেন প্রোটোকল মেনে আমাদের বক্তব্য দিতে হয়। যার যা সম্মান আমাদের তা দিতে হয়। 

তিনি আরও বলেন, গত সতেরো বছর ফ্যাসিস্টরা বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বের বুকে চিহ্নিত করতে চেষ্টা করেছে। কিন্তু যতবারই তারা চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়েছে। কারণ স্বাধীনতার ঘোষক ঘোষণা দিয়েছিলেন একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। তারেক রহমান দেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত করতে চান।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন আপনারা কোন দলের না। আপনারা কালাম সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করে নিয়ে এসেছেন। আপনাদের উৎসবে বিঘ্ন ঘটাতে হলে আমাদের বুকের ওপর পাড়া দিয়ে যেতে হবে।