শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে জুলাই শহীদ দিবস উপলক্ষে সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২২, ১৬ জুলাই ২০২৬

বন্দরে জুলাই শহীদ দিবস উপলক্ষে সভা

আলোচনা সভা ও দোয়া

নারায়ণগঞ্জের বন্দরে জুলাই শহীদ দিবস উপেলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা সেই সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যারা ন্যায়, গণতন্ত্র, অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জুলাইয়ের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে সাহস, ঐক্য ও দেশপ্রেমের কোনো বিকল্প নেই। তাদের আদর্শ ধারণ করে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। আমরা সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন , বন্দর থানার ওসি জামালউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  আবদুল কাইয়ুম খান প্রমুখ।