তরিকুল ইসলাম সুজন
নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন বলেছেন, আমাদের এ দেশটা সকলের। এ দেশ শুধু সংখ্যাগরিষ্ঠদের নয়। দেশটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকলের। সকলেই দেশের নাগরিক। নাগরিকদের মধ্যে কোন ভেদাভেদ হয় না। নাগরিকদের জন্য ধর্ম হয় না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা সকলে দেশের নাগরিক। রাষ্ট্র আপনাদের নিরাপত্তা দিতে বাধ্য। আপনাদের উৎসব নির্বিঘ্নে ও আনন্দে হবে। কারও উৎসব আনন্দে হবে কারও উৎসব হবে না এমন বাংলাদেশের জন্য আমরা জীবন বাজি রেখে লড়াই করিনি।
আমরা সকলে ওয়াদাবদ্ধ আপনাদের নাগরিক ও ধর্মীয় অধিকার আপনারা অবশ্যই পাবেন। আপনারা আপনাদের প্রাপ্য সবকিছুই পাবেন।

