সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

ফাইল ছবি

বন্দরে যৌথ বাহিনীর অভিযানে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রি নগদ ১ লাখ ৭৩ হাজার ৪৩০ টাকাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো ফতুল্লা থানার উত্তর ইসদাইর গাবতলী মুসলিম ভিলা এলাকার মুসলিম উদ্দিন মিয়ার ছেলে রিফাত আহমেদ সুজয় (২৭) ও বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার ফারুক মিয়ার ছেলে নয়ন (২৩)। ইয়াবা উদ্ধার ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক আলী আকবর বাদী হয়ে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১(২)২৬। গ্রেপ্তারকৃতদের সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌনে ২টায় বন্দর থানার মাহামুদনগরস্থ সুফি টিনেসড বাড়ী সামনে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল।