ফাইল ছবি
বন্দরে পুলিশ পরিচয় দিয়ে মিশুক গাড়ী কৌশলে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মিশুক মালিক সালাউদ্দিন বাদী হয়ে সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বন্দর থানার ঝুগিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বন্দর উপজেলার কামতাল এলাকার মৃত রমজান মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া আকাশ ব্যাটারি সার্ভিস এন্ড অটো হাউজ থেকে ১ লাখ ৭৭ হাজার টাকা মূল্য একটি ব্যাটারী চালিত অটো মিশুকগাড়ী ক্রয় করে নিজে চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।
এর ধারাবাহিকতা গত শনিবার সকাল সাড়ে ৮টায় মিশুক চালক সালাউদ্দিন মিয়া তার নিজ বাড়িতে প্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকায় তার ছোট ছেলে হাসান (২০) জিবীকার তাগিদে উল্লেখিত মিশুক নিয়ে বের হয়। পরে ওই দিন বেলা ১১টায় অজ্ঞাত নামা ২ জন পুলিশ পরিচয় দিয়ে মিশুক গাড়ীতে উঠে। কিছু দূর যাওয়ার পর সেখান থেকে একজন নেমে পরে। ওই সময় মিশুকে থাকা ব্যাক্তি মিশুক চালককে নেমে পরা লোকটি ডেকে আনতে বললে ওই সময় মিশুক চালক হাসান সরল বিশ্বাসে নেমে পরা লোকটিকে ডেকে আনতে গেলে ওই সুযোগে মিশুকে থাকা ব্যাক্তি কৌশলে মিশুক ছিনিয়ে নেয়। অনেক স্থানে খোঁজাখুঁজি করে মিশুকের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

