ফাইল ছবি
বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি বসত ঘর পুড়ে গিয়ে কমপক্ষে ১০ লাখ টাকা ক্ষতিসাধন হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় আহত বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
রোববার (১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৩টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নিশং এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে কমপক্ষে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। খবর পেয়ে রোববার সকালে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহয়তা প্রদান করে।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় ৫টি বসত ঘর পুড়ে গিয়ে ১০ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। সে সাথে ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হই। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আমাদের তদন্ত অব্যহত রয়েছে।।অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

