ফাইল ছবি
কারাগারের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন।
সোমবার (২৯ জুন) রাত ১২টা ৫৫ মিনিটে অসুস্থতাজনিত কারণে তাকে কারাগার থেকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।
মৃত কয়েদির নাম জাহাঙ্গীর (কয়েদি নং-১২৮)। তিনি মৃত আব্দুর রহিমের ছেলে। তার বাড়ি আড়াইহাজার। কারা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি মারা যান। উনি ২০১৪ সাল থেকে কারাগারে আছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। ১২ বছর কারাভোগের পর অসুস্থতা জনিত কারণে মৃত্যু বরণ করেন। বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, অসুস্থ হয়ে পড়লে জাহাঙ্গীরকে প্রথমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

