সোমবার, ০৩ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে মাটিকাটার রক্ষিত টাকা চাওয়ায় নারীকে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৪, ৩ আগস্ট ২০২৬

বন্দরে মাটিকাটার রক্ষিত টাকা চাওয়ায় নারীকে মারধর

প্রতীকী ছবি

বন্দরে জমির মাটিকাটার রক্ষিত টাকা চাওয়ায় এক নারীকে মারধর ও পড়নের জামাকাপড় ছিড়ে ফেলে শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে প্রতারক মাসুম ও তার সাঙ্গপাঙ্গরা।
সোমবার (৩ আগস্ট) সকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ওই সময় ওই নারীর স্বামীকেও মারধরের করা হয়েছে। স্থানীয় লোকজন আহত রুমা আক্তারকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় প্রতারক মাসুম সহ ৩ জনকে অভিযুক্ত করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানান, উপজেলা ধামগড় ইউপির কামতাল গ্রামের নবীর হোসেন মেম্বারের বাড়ির সামনে মেসার্স জেরিন জুঁই এন্টারপ্রাইজ মালিক নুরুজ্জামান ১১ শতাংশ জমি বায়না করেন এবং আশাপাশের পরিত্যক্ত জমির মাটি কেটে নিয়ে বাড়ি উপযোগী বালু ভরাটের চুক্তিতে মাটিকেটে ইটভাটায় বিক্রি করে। এ ব্যবসার টাকা লেনদেনের দায়িত্ব দেওয়া হয় কামতাল গ্রামে আওয়ামী লীগের নেতা আলী হোসেন কোকার ছেলে মাসুমকে। ইটভাটার থেকে বিক্রির পাপ্তটাকা মাসুম এনে সামন্য কিছু বালু ভরাট করেই কাজ বন্ধ করে গত দুই বছর যাবত নানা তালবাহানা করে আসছিল। এ ঘটনায় সোমবার দুপুরে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে মাসুম ও তার দুই সহযোগীকে নিয়ে বসে রয়েছে। এসময় ব্যবসায়ী নূরুজ্জামান মাসুম বালু ভরাট ও টাকার হিসাব-নিকাশ বিষয়ে কথা বলতে গেলে  কথার শুরুতেই নূরুজ্জামানকে ধাক্কা দিয়ে মাঠিতে লুটিয়ে পড়ে। এ খবর পেয়ে  নূরুজ্জামানের স্ত্রী রুমা আক্তার ছুটে এসে তার প্রতিবাদ করলে তাকে কপালে আঘাত করে মারধর ও শ্লীলতাহানি ঘটনায়। এ ঘটনায় লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজলা বিরাজ করেছে। মাসুম ধামগড় ইউনিয়ন তাঁতীলীগের সহ সভাপতি ও পরিবারিক ভাবে আওয়ামী লীগের পরিবারের সদস্য। ব্যবসায়ী নূরুজ্জামান সহ সাধারণ মানুষের মাটি বিক্রির মোটা অঙ্গের টাকা আটকে রেখে ৫  আগষ্টের পর এমপি পূত্র আবুল কায়সার আশার নাম ভাঙ্গিয়ে নব্য বিএনপির লোকজনকে একটি সিন্ডেকেট তৈরি করে চোরাই অটো ক্রয়-বিক্রয় ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।