ফাইল ছবি
বন্দরে প্রাইভেটকার চুরি ঘটনার দীর্ঘ ৪ মাস পর সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে চোরাইকৃত প্রাইভেটকারসহ শামীম (৬১) নামে আন্তঃজেলা প্রাইভেটকার চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত রোববার (২ আগস্ট) রাত ৯টায় সিদ্ধিরগঞ্জ থানার ৪নং ওয়ার্ড হাউজিং রোডস্থ মা অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে চোরাইকৃত প্রাইভেটকার জব্দসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ধৃত শামীম সিদ্ধিরগঞ্জ থানার ২৮৭/১ গোদনাইল রোড এলাকার মৃত শুক্কুর আলী ছেলে। এ ব্যাপারর প্রাইভেটকার মালিক মোহাম্মদ লিটন মিয়া বাদী ধৃত চোর শামীমসহ ৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করে। এর আগে গত ২৭ শে এপ্রিল রাতে যে কোন সময়ে বন্দর থানার সোমবাড়িয়া বাজারস্থ স্টার ক্লার এর পাশে রাস্তার উপরে এ চুরির ঘটনা ঘটে। ধৃতকে উল্লেখিত মামলায় সোমবার (৩ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মামলার আসামীরা হলো সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ থানার হাউজিং রোড ফকির বাড়ী এলাকার মোক্তার মিয়া (৪০) একই থানার সিআইয়োলা রনি সিটি এলাকার আনিসুর রহমানের ছেলে অনিক (২১) একই থানার হাউজিং রোড ফকির বাড়ী এলাকার সালমান (৩০) সোনারগাঁ থানার অলিপুর এলাকার আমানুল্লাহ মিয়ার ছেলে আবুল হাসান (৩০) ও ধৃত শামীম সিদ্ধিরগঞ্জ থানার ২৮৭/১ গোদনাইল রোড এলাকার মৃত শুক্কুর আলী ছেলে।
জানা গেছে, বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার মুক্ত হকের ছেলে মোহাম্মদ লিটন পেশায় একজন ব্যবসায়ী। মামলার বাদীর ব্যাক্তিগত এবং বাবসায়ীক কাজের জন্য ব্যবহৃত একটি সিলভার রংয়ের পুরাতন প্রাইভেটকার যামার মডেল CAR (SLOON) TOYOTA MCROP 2000, সিসি-১৩৩১, যেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৭-৫০৬১, যাহার চেসিস নং-EE1020071235, ইঞ্জিন নং-4E-2398449. যাহার মূল্য অনুমান ৩,৩০,০০০/ (তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা। উক্ত গাড়ীটি বাদী কাজ শেষে প্রতিদিনের মত বন্দর থানার চৌরাপাড়া সোমবাড়িয়া বাজারে স্টার ক্লাব এর রাস্তার পাশে।পার্কিং করে রেখে আসছে । প্রতিদিনের ন্যায় গত ২৭ এপ্রিল রাত অনুমানিক ১০টার সময় বাদী তার প্রাইভেটকারটি উক্ত স্থানে পার্কিং করে বাসায় চলে যায়। পরবর্তীতে ইং ২৮ এপ্রিল সকাল ৯টার সময় বাদী সোমবাড়িয়া বাজারে স্টার ক্লাব এর পাশে দেখতে পায় রাস্তার পাশে বাদীর মালিকানাধীন উপরোক্ত প্রাইভেটকারটি যথাস্থানে নাই। বাদীর ধারনা গত ইং ২৭/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকা হইতে ইং ২৮/০৪/২০২৬ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার মধ্যেবর্তী যে কোন সময় বন্দর থানাধীন চৌরাপাড়া সোমবাড়িয়া বাজারে স্টার ক্লাব এর পাশে রাস্তার উপর হইতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা পরস্পর যোগসাজসে আমার উক্ত প্রাইভেটকার গাড়ীটি চুরি করিয়া নিয়া গেছে। বাদীর প্রাইভেটকারটি খোঁজাখুজির একপর্যায়ে গত রোববার সকালে বাদীর ভাগিনা মোঃ সুমন বাদীকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় আমার চুরি যাওয়া প্রাইভেটকার গাড়ীটি সে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড হাউজিং রোড মা অটো গ্রাবেজের সামনে রাস্তার উপর দেখেছে। বিষয়টি তাৎক্ষনিক বন্দর থানা পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানার ৪নং ওয়ার্ডের হাউজিং রোড সাকিনস্থ মা অটো গ্যারেজের সামনে পাকা বাস্তার উপর অভিযান চালিয়ে চোরাইকৃত গাড়ীটি জব্দ করাসহ উল্লেখিত গাড়ী চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

