কমিটি ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলামকে সভাপতি এবং মুহাম্মাদ সুলতান মাহমুদকে সেক্রেটারি করা হয়েছে।
শিবু মার্কেটস্থ নগর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত নগর সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আরিফুল ইসলাম বলেন, আগামীতে বৃহৎ পরিসরের নারায়ণগঞ্জ মহানগরকে ঢেলে সাজিয়ে ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে আমীরের আনুগত্য, সময় ও মালের সর্বোচ্চ কুরবানির দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি।
নবগঠিত কমিটিতে সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলামের সঙ্গে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি মাসুম বিল্লাহ, মুহাম্মাদ নূর হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও হাফেজ আমীন উদ্দিন।
সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ সুলতান মাহমুদ। জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আমান উল্লাহ এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. নুরুজ্জামান সাইফুল।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন জোবায়ের হোসেন, মাওলানা শামসুল আলম, ইসমাইল হোসেন, মুহা. আব্দুল হক ও মুহাম্মাদ আব্দুল হান্নান।
এ ছাড়া প্রচার সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, দফতর সম্পাদক মুহাম্মাদ সোহেল প্রধান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মামুনুর রশিদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মাদ ইমদাদুল হক এবং দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেন।
কমিটিতে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক করা হয়েছে হাজী শাহজাহান ব্যাপারিকে। ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাও. রেজাউল করিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী আব্দুস সালাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জাসিম উদ্দিন ফরাজী এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ফারুক হাওলাদার।
সহ-প্রচার সম্পাদক বিল্লাহ হোসেন খান, সহ-দফতর সম্পাদক মুহাম্মাদ বেলাল হোসেন, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক মুফতি ওমর ফারুক, সহ-প্রশিক্ষণ সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুহা. ওয়াসিম উদ্দিন, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মুহাম্মাদ আবুল হাসেম এবং সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন মাওলানা মুজিবুর রহমান, মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, সাইফুল ইসলাম খান, আলহাজ্ব শামসুল আলম বাদল, হাজী শরিফুর রহমান ঢালী, মাওলানা শামসুজ্জামান, জালাল উদ্দিন, মুহাম্মাদ মফিজুল হক, হাজীরুবেল হোসেন, হাজী শাহাদাত হোসেন রানা, মাওলানা আব্দুল রশিদ, মুহাম্মাদ কবির হোসেন, মুহাম্মাদ মাসুদুর রহমান ও শেখ মুহাম্মদ হাসান আলী।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

