সোমবার, ০৩ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযানের সমাপনী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৬, ৩ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযানের সমাপনী

সমাপনী অনুষ্ঠান

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ক্রমবর্ধমান নগরায়ণ ও পরিবেশের ওপর বাড়তে থাকা চাপ মোকাবিলায় পরিকল্পিতভাবে গাছ লাগানোর পাশাপাশি বিদ্যমান বৃক্ষ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু একটি নির্দিষ্ট সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেই পরিবেশ রক্ষা সম্ভব নয়। বৃক্ষরোপণকে নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। একই সঙ্গে রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি।

সমাপনী অনুষ্ঠানে বৃক্ষমেলায় অংশ নেওয়া নার্সারি মালিকদের মধ্য থেকে শ্রেষ্ঠ নার্সারি মালিকদের স্বীকৃতি দেওয়া হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মাধ্যমে বৃক্ষ উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিক এবং জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাপনী আয়োজনে পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী দিনগুলোতেও বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।