বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৫, ২০ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:০৫, ২০ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন দিপু ভূঁইয়া 

ফাইল ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান শেষে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় এমপি দিপু বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও তিনি গণতন্ত্রের পক্ষে অবিচল ছিলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুলের অভিষেক তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের একটি অনন্য স্বীকৃতি।

তিনি আশা প্রকাশ করে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দৃঢ় নেতৃত্বে রাষ্ট্রপতির দায়িত্ব আরও মর্যাদাপূর্ণ হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও সাংবিধানিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বার্তার শেষাংশে এমপি দিপু মহান আল্লাহর কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে রাষ্ট্রপতির দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তাকে তৌফিক দানের প্রার্থনা জানান।