শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ

চিকিৎসা সামগ্রী উপহার

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের জন্য মশারি ও চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। 

এ সময় সাবেক যুবদল নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হোসেন বিপুলের হাতে ডেঙ্গু ওয়ার্ডের জন্য মশারি ও ইনসুলিন সিরিঞ্জ তুলে দেন।

সামগ্রী হস্তান্তরকালে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, তাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে তারা দেশ ও মানুষের কল্যাণে সবসময় নিয়োজিত থাকবেন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা করা জরুরি। এ ধরনের মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও তারা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সাবেক যুবদল নেতা আনোয়ার মাহমুদ বকুল, দিপু চৌধুরী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, জুয়েল রানা, সুমন ভূইয়া, রানা মুন্সী, মো. মিঠু, মো. মুসা, রাসেল আহম্মদ মনির, কুতুবউদ্দিন, মোহাম্মাদ আলম হোসেন, জুডো বিল্লাল, জামাল হোসেন, ফারুক, কবির জিহাদি, খোকন গাজী, সোহেল, আফজাল হোসেন ও শামীম হোসেন বাবুসহ সাবেক যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।