তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও সদস্য তারবিয়াত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নিয়ন্ত্রিত বন্দর থানা পশ্চিম শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় আইসিএবি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মাদ জিহাদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলামের সঞ্চালনায় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খলীল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা।
সম্মেলনে তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের তারবিয়াত বা প্রশিক্ষণ, দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সদস্যদের নিয়মিত তারবিয়াতের মাধ্যমে সাংগঠনিক দায়িত্ব পালনে দক্ষতা অর্জন এবং দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

