ফাইল ছবি
নারায়ণগঞ্জের রুপগঞ্জে ইসলামি ছাত্র শিবিরের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।
এসময় দিপু ভূঁইয়া বলেন, ওরা বুঝতে পেরেছে তাই চলে আসছে। আমাদের জামায়াতের যারা আছেন এমনকি অন্যান্য দলের যারা আছেন তারাও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হবে। আমি ছাত্রদলকে বলবো শিবিরের যারা যোগ দিয়েছে তারা যেন সুন্দর ভাবে আমাদের সাথে মিলে রাজনীতি করতে পারে।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

