ফাইল ছবি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহিলা দল কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি।
দলীয় সূত্র জানায়, পারভিন আক্তারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিদ্ধান্ত অমান্য এবং সাংগঠনিক কার্যক্রমের বাইরে গিয়ে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠে আসছিল। এসব বিষয় নিয়ে একাধিকবার তাকে সতর্ক করা হলেও তিনি সংশোধনের পথে না আসায় শেষ পর্যন্ত কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

