সোমবার, ২৩ মার্চ ২০২৬

|

চৈত্র ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে এমপি দিপুর সঙ্গে টিপুর ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৯, ২৩ মার্চ ২০২৬

রূপগঞ্জে এমপি দিপুর সঙ্গে টিপুর ঈদ শুভেচ্ছা বিনিময়

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় না.গঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু।

সোমবার (২৩ মার্চ) দুপুরে দিপুর গ্রামের বাড়িতে যান টিপু। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক হানিফ সরদার।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্থানীয় উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা যায়।

এছাড়াও, উপস্থিত নেতৃবৃন্দ ঈদের এই আনন্দঘন মুহূর্তে ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সকল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।