নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেছেন, লাঙ্গলবন্দ স্নান উৎসব উপলক্ষে পর্যাপ্ত ব্যাবস্থা নেয়া হয়েছে। এখানে ১১শ পুলিশ সদস্য কাজ করবে। আগামীকাল থেকেই তারা মাঠে কাজ শুরু করবে।
মঙ্গলবার (২৪ মার্চ) লাঙ্গলবন্দ স্নানোৎসবের কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণে আলাদা ব্যাবস্থা নেয়া হয়েছে। আনসার সদস্যরা সেখানে সহায়তা করবেন। পাশাপাশি এখানে যেন ডুবে কেউ হতাহত না হয় সেটা নিশ্চিত করতে নৌ পুলিশ কাজ করবে।
তিনি আরও বলেন, আমি সকলের সাথে মিটিং করেছি। এখানে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যাবস্থাসহ যা যা প্রয়োজন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সাথে সমন্বয় করে আমরা সুন্দর ভাবে কাজ করবো।

