বুধবার, ২৫ মার্চ ২০২৬

|

চৈত্র ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় রেলক্রসিং কর্মীকে গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৯, ২৪ মার্চ ২০২৬

বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় রেলক্রসিং কর্মীকে গ্রেপ্তার 

ফাইল ছবি

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মী মো. হেলালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (২৪ মার্চ) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে র‍্যাব।

এর আগে গত ২১ মার্চ রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আহতরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তারা সবাই বাসের যাত্রী।