বুধবার, ২১ অক্টোবর ২০২৬

|

কার্তিক ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২০, ৩ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:০৪, ৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক

ফাইল ছবি

​নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে।

​শনিবার (০৩ অক্টোবর) বিকেল উপজেলার মোগরাপাড়া এলাকার 'রেইন ফরেস্ট ইকো রিসোর্ট' থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা।

গ্রেফতারকৃত সানজিদ হাসনাত মৃত আব্দুল হাসনাতের ছেলে।

​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত সানজিদ হাসনাতকে সোনারগাঁ থানায় সন্ত্রাস বিরোধী আইনে রুজুকৃত একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।