বুধবার, ২২ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১৮ দিনেও মেলেনি ব্যবসায়ী জাবেদের সন্ধান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৮, ২১ জুলাই ২০২৬

১৮ দিনেও মেলেনি ব্যবসায়ী জাবেদের সন্ধান

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকা থেকে জাবেদ মিয়া (৩৬) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত ৪ জুলাই শনিবার, বেলা আনুমানিক ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ জাবেদ মিয়ার পিতার নাম আব্দুর রশিদ এবং মাতার নাম হালিমা বেগম। তিনি পেশায় একজন স্টিল ব্যবসায়ী। তার স্থায়ী ঠিকানা নাজিরা বাজার, ঢাকা এবং অস্থায়ী ঠিকানা কুদ্দুস ফকিরের বাড়ি, জালকুড়ি, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

পরিবার ও পুলিশের তথ্য অনুযায়ী, তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকায় শনাক্ত হয়েছে। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি জাবেদ মিয়ার সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৬২৪-৭৯২০৭৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

পরিবারের সদস্যদের আশা, সবার আন্তরিক সহযোগিতা ও সচেতনতায় জাবেদ মিয়াকে দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হবে। একটি তথ্য কিংবা একটি শেয়ারও একজন নিখোঁজ মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।