ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ সামসুদ্দিন (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) বিকেলে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকার ‘শুকতারা গাড়ি পার্কিং’ সংলগ্ন আরমানের হোটেলের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সামসুদ্দিন বন্দর উপজেলার চিড়ইপাড়া এলাকার মৃত আলিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কামতাল তদন্তকেন্দ্র পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অনিল চন্দ্রের নেতৃত্বে একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। ইয়াবা বিক্রির সময় সামসুদ্দিনকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী এসআই অনিল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার (২৭ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

