মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে জমি দখলমুক্ত করতে আদালতের শরণাপন্ন হয়ে হামলার শিকার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩১, ২৭ জুলাই ২০২৬

বন্দরে জমি দখলমুক্ত করতে আদালতের শরণাপন্ন হয়ে হামলার শিকার 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে নিজের জমি দখলমুক্ত করতে আদালতের শরণাপন্ন হয়ে হামলার শিকার হয়েছে একটি ভুক্তভোগী  পরিবার। হামলায় ওই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে  আহত করা হয়। সোমবার দুপুরে বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকার একটি  রেস্টুরেন্টে ২৭ নং ওয়ার্ড বন্দরের কুড়িপাড়া এলাকার ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজিত  এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।  সংবাদ সম্মেলনে অভিযুক্তদের গ্রেফতার ও  শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোঃ ওয়াছউদ্দিন।  লিখিত  বক্তব্যে তিনি  বলেন , তিনি ২০২০,২১ ও ২২ সালে আপন ভাইবোনদের পৈত্রিক  চাচাত বোনদের নামে নামজারী করা পৈত্রিক সম্পত্তি ৪৬ শতক জমি কিনেন। এ থেকে  জেঠাত ভাইয়ের ছেলে ইকবাল গংয়ের কাছে ৫ শতক বিক্রি করেন। ১০০ দাগে ১৫৪ শতক জমির মধ্যে হানিফ ঘংয়ের ৫০ শতক, নোমানের ৫৪ শতক , আল আমিনের ৪ শতক , ইকবালের ৫ শতক ও তার ৪১ শতক জমি রয়েছে। ২৬শে জানুয়ারী এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে মাপঝোক করে সীমানা নির্ধারণ করে যার যার জমি বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু দিন পর আবু হানিফ গং মাপঝোকের সীমানা পিলার উঠিয়ে ফেলে এবং ইকবাল ও আল আমিনের ৯ শতক জমি দখলে নেয়। এরপর ইকবাল ও আল আমিন তার জমিতে ঢুকে জোরপূর্বক তার ৯ শতক জমি দখল করে নেয়। পরে আবু হানিফ গং তার কাছে ১০ লাখ টাকা ও ১০ শতক জমি দাবি করে। এ ব্যাপারে তিনি নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা মাজিষ্ট্রেট  আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার  আইনে মামলা করেন। মামলার তদন্ত চলাকালে তদন্তকারী কর্মকর্তার সামনে দেলোয়ার ও আবু  হানিফের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় তিনি ও তার স্ত্রী সরুফা আক্তার আসমা এবং  বড় ভাই আশরাফউদ্দিন  আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিবারটির  অভিযোগ , এ ঘটনায় থানায় মামলা করা হলেও আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে  হুমকি ধামকি দিচ্ছে । এতে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে হামলাকারী হানিফ , দেলোয়ার ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।