ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব (৩৫) ও তাতীলীগ নেতা রাজিবুল ইসলাম রাজাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। হাবিবুর রহমান হাবিব সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাকে বন্দর থানাধীন সোনাকান্দা কিল্লা মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, রাজিবুল ইসলাম রাজা সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ড তাতীলীগের প্রচার সম্পাদক। তাকে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো।

