ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোড়পূর্বক বসত বাড়ীর রাস্তা দখল, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল রশিদ (৬৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নম্বর ওয়ার্ডের কলাবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, সাহাবুদ্দিন (৬৫), আব্দুল বাসেত (৬৩), তরিকুল ইসলাম তারু (৬০), নুরুল ইসলাম (৫৮), শামীম (৫২), বাবুল (৪৮), মাহমুদা (৩৫), নাসরিন (৪০) সহ অজ্ঞাতনামা ১৫/১৬ জন। অভিযুক্ত সবাই নাসিক ৫নম্বর ওয়ার্ডে কলাবাগ এলাকার বাসিন্দ।
অভিযোগে ও স্থানীয় সুত্রে জানা যায়, অভিযুক্তরা জোর করে রাস্তা দখলের চেষ্টা করলে বাধা দিতে গেলে ভুক্তভোগ কে আব্দুল রশিদ মারধর করা হয়। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী আরো জানান, এই রাস্তাটি ৮০ বছরের পুরাতন পারিবারিক রাস্তা। সিদ্ধিরগঞ্জ মৌজাস্থিত খতিয়ান নং-সিএস ৫২১, এসএ- ৬১০, আর এস- ৪৯৩, ৪৯৫, ১০১৭, দাগ নং- সিএস এবং এসএ-৮২১, আর এস- ৯৫৩৪, ৯৫৩৫, ৯৫৩৬, ৯৫৩৭, ৯৫৬২। জমির পরিমান সর্বমোট ৪২ শতাংশের কাতে ২৭ শতাংশ হইতে সাড়ে ২৪ শতাংশ ভূমি যার অন্দরে ব্যবহৃত রাস্তা। রাস্তাটির দৈর্ঘ্য ১৩৪ ফিট ও প্রস্থ ৪ ফিট। উক্ত জমির কিছু অংশ আমি ওয়ারিশ সূত্রে পাই এবং কিছু অংশ ক্রয় করি। উক্ত বিবাদীগন প্রায় সময় আমার উক্ত জমির রাস্তা দখল নিয়ে পায়তারা করে আসছে। আমি বিবাদীগনদের রাস্তা নিয়ে এমন অহেতুক কর্মকান্ড করিতে বাধা প্রদান করিলে বিবাদীগন আমাকে বিভিন্ন হুমকি প্রদান সহ আমার জমির রাস্তা বন্ধ করে দিবে মর্মে হুমকি প্রদান করে। বিবাদীগনদের এমন কর্মকান্ড দেখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত নারায়ণগঞ্জে বিবাদীগনদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। যাহার পিটিশন মামলা নং- ১০৪/২৫। অতঃপর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আলালত, নারায়ণগঞ্জে দেওয়ানী মোকদ্দমা দায়ের করি। যাহার দেওয়ানী মোকদ্দমা-৪৪/২৫। উক্ত মামলা সমূহ বর্তমানে চলমান রয়েছে। আমি মামলা সমূহ দায়ের করার পর বিজ্ঞ আদালত আদেশ প্রদান করে যে, উক্ত জমি উপর কোন পক্ষ কোন প্রকার স্থাপনা করিতে পারিবেনা। বিজ্ঞ আদালতে এমন আদেশ থাকা সত্তেও বিবাদীগন সহ অজ্ঞাতনামা ১৫/১৬ জন বিবাদীরা গত ১৬ জুলাই দুপুর অনুমান ৩ টায় সময় বিজ্ঞ আদালতের আদেশ ভঙ্গ করে বে-আইনি জনতাবন্ধে দেশীয় অস্ত্র-সন্ত্র সাজ্জিত হইয়া আমার উক্ত জমিতে আসিয়া রাস্তা বন্ধ করিবার জন্য কর্ম করিতে থাকে। আমি বিবাদীগনদের এমন কর্মকান্ড দেখে বিবাদীগনদের রান্ত বন্ধ করিতে বাধা প্রদান করিলে বিবাদীগন আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি বিবাদীগনদের গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীগন আমাকে এলোপাথারী চড়, থাপ্পর, বিল, ঘুসি, লাথি মারিয়া শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করতঃ ১নং বিবাদীর হাতে থাকা কাঠের ডাসা দিয়া হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে উক্ত আঘাতটি আমার মাথার বাম পাশ্বে লাগিয়া গুরত্বর কাটা রক্তাক্ত জখম হয়। আমি ডাক-চিৎকার করিলে আমাকে উদ্ধারের জন্য আমার মেজো ছেলে জুয়েল রানা (৩৮) ও ছোট ছেলে ইমরান (৩২) দ্বয় আগাইয়া আসিলে বিবাদীগন আমার ছেলেদেরক এলোপাথারী মারধর করিয়া শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে। আমার এবং আমার ছেলেদের ডাক-চিৎকারে আশপাশ হইতে লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন আমাদের এই মর্মে হুমকি প্রদান করে যে, আমি যদি উক্ত জমি বিবাদীগনদের যদি না দেই এবং উক্ত জমির উপর করা পিটিশন মামলা সমূহ তুলিয়া না নেই তাহলে সময় সুযোগমত পাইলে আমাকে সহ আমার পরিবারকে যে কোন ক্ষতি করা সহ প্রাণে মারিয়া লাশ শুম করিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। আমি এবং আমার ছেলেদেরকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নেই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, উক্ত ঘটনায় এখন কোন পর্যন্ত কোন অভিযোগ আসে নাই। আসলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

