ফাইল ছবি
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করবেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হবে।
ইতিমধ্যে শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকায় পৌঁছেছেন নব নির্বাচিত সংসদ সদস্যরা।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি ও একটি আসনে এনসিপি বিজয়ী হয়।
নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন আনোয়ার হোসেন মোল্লা কে পরাজিত করো বিএনপির মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিজয়ী হয়েছেন। এ আসনে আনোয়ার পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট এবং দিপু ভূঁইয়া পেয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৪২১ ভোট।
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিজয়ী হয়েছেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ২৯১ ভোট। এ আসনে জামায়াতের প্রার্থী মোঃ ইলিয়াছ মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট।
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএমএফ প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হয়েছেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৪০০। এ আসনে জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৯১৮ ভোট।
নারায়ণগঞ্জ-৪ আসনে বিজয়ী হয়েছেন এনসিপির আব্দুল্লাহ আল আমিন। এ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন পেয়েছেন ১ লক্ষ ৬ হাজার ১৭১ ভোট। এ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম বিজয়ী হয়েছেন। আবুল কালাম পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট এবং খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।

