ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমাদের প্রত্যাশা এ দেশকে আমরা সুন্দর করে সাজাবো। দেশের অবস্থা বিগত সময়ে তারা খুব খারাপ করে ফেলেছে। দেশটাকে সাজিয়ে নতুন প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ করতে চাই।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদলর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এটা সতেরো বছরের জার্নি ছিল আমাদের। দেশের গণতন্ত্রের জন্য আমরা তরুণেরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আজকের এই সফলতার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করছি। তার নেতৃত্বে আমরা অনেক কিছু করেছি।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে ছিল। তারপরেও তিনি আমাদের সবসময় দিকনির্দেশনা দিয়েছেন। তাদের নেতৃত্বে এই দেশটি গণতন্ত্রের পথে সংযুক্ত হচ্ছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার বাইরে।

