মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পরিবারের দোয়া নিয়ে, রূপগঞ্জবাসীর দোয়া চেয়ে শপথ দিপুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

পরিবারের দোয়া নিয়ে, রূপগঞ্জবাসীর দোয়া চেয়ে শপথ দিপুর

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু শপথ নিতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। যাওয়ার আগে পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের দোয়া নেন দিপু।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হবে। 

এক বার্তায় দিপু বলেন, আমার এই বিজয় রূপগঞ্জবাসীর বিজয়। আমি এই বিজয় তাদের কেই উৎসর্গ করতে চাই। আমি আজ শপথ নিতে যাচ্ছি এমপি হিসেবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।