মিজানুর রহমান মুন্সি
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সি বলেছেন, এই বিতর্কের মাধ্যমে আমাদের শিশুদের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা বাড়বে। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবো। যারা আগামী দিনে এ দেশকে নেতৃত্ব দিবে তাদের নিয়ে এত সুন্দর আয়োজন করা হয়েছে। আমি এই শিশুদের উদ্দেশ্যে বলবো এই সমাজকে আপনারাই পরিবর্তন করতে পারবেন।
সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা ২০২৬ এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এমনি যত কথাই বলি। মঞ্চে দাঁড়িয়ে কথা বলা অনেক সাহসের ও কনফিডেন্সের বিষয়। আজকে এখানে যারা কথা বলেছেন তারা খুব কনফিডেন্টলি কথা বলেছেন।
আমিও ছোটবেলায় বিতর্ক করেছি। আমি জেলা পর্যায়ে এই অনুষ্ঠান করেছি। আমরা কিন্তু মন্ত্রী না এমপিও পাইনি। তবে আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনারা শুধু এমপি নয় মন্ত্রীও অতিথি হিসেবে পেয়েছেন। এটা আপনাদের জীবনের অনেক বড় স্মৃতি।

