সোমবার, ২২ জুন ২০২৬

|

আষাঢ় ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিশুদের ডেঙ্গু বিষয়ে সচেতন করলেন সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩২, ২২ জুন ২০২৬

শিশুদের ডেঙ্গু বিষয়ে সচেতন করলেন সাখাওয়াত 

সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই যে হামের কারণে আমাদের অনেক শিশু মারা গেছে। সামনে আরেকটা রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সেটা হল ডেঙ্গু ও চিকনগুনিয়া। এটা থেকে রক্ষা পেতে আপনাদের এম্বাসেডর হিসেবে আমি সরকারের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে দায়িত্ব দিচ্ছি। আপনারা আপনাদের স্কুলকে পরিষ্কার রাখবেন, যে ঘরে আপনারা থাকেন সেটাকে পরিষ্কার রাখবেন। মশার উৎপত্তি যেন না হয় সেটা আপনারা খেয়াল রাখবেন।

সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা ২০২৬ এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বর্তমান সরকার যে প্রজেক্টগুলো চালু করেছে সবসময় এই প্রতিযোগীতার আয়োজনটি অত্যন্ত এফেক্টিভ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছেন। 

গত সতেরো বছর ছাত্র ছাত্রীদের মধ্যে এরকম পরিবেশ ছিল না। আজ যে বিতর্ক প্রতিযোগীতা চালু হল এটার মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা গড়ে উঠবে। এই সচেতনতা যদি ভবিষ্যতে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া যায় তাহলে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।