দোয়া ও মিলাদ মাহফিল
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জম্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ) বিকাল বাদ আছর শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, গভীর ষড়যন্ত্র চলছে জিয়া পরিবারের বিরুদ্ধে। তারেক রহমানের বিরুদ্ধে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা সকলে নামাজ পড়ি, আমরা দোয়া করবো দেশের মানুষের জন্য। দেশি-বিদেশির সকল ষড়যন্ত্র মোকাবেল করতে পারে সকলে দোয়া করবেন। বিএনপির সরকার যেন ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে পারে। তারেক রহমান তার বাবা-মায়ের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারে আজকের জন্মদিনের আমাদের সকলের হোক শপথ। তাই আজকের তারেক রহমানের জন্য প্রাণখুলে দোয়া করবো তার জন্মদিন উপলক্ষে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, বরকত উল্লাহ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সাধারণ যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, বরকত উল্লাহ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর মহিলাদের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর থানা তাঁতীদলের সভাপতি মো. শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

