শনিবার, ১৫ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৮, ২৩ মে ২০২৬

নারায়ণগঞ্জে শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

’বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’

নারায়ণগঞ্জে দীর্ঘ বছর পর আবারও মাঠে গড়ালো ফুটবল, ফিরেছে দর্শকদের উন্মাদনা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলায় শুরু হয়েছে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'। 

শনিবার (২৩ মে) মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের সার্বিক সহায়তায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে জেলায় ফুটবলের এই পুনর্জাগরণকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।

টুর্নামেন্টটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।