বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সংসদীয় কমিটির সভায় দিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৯, ৭ অক্টোবর ২০২৬

সংসদীয় কমিটির সভায় দিপু

সংসদীয় স্থায়ী কমিটির সভা

জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম, চলমান প্রকল্প এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সভায় পানি উন্নয়ন বোর্ডের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, কার্যক্রমের বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পানি ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে মতামত উঠে আসে।

সভায় অংশ নিয়ে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম ও চলমান প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ সভায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।