এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আজকে জেলা আইনজীবী সমিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমার মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়ে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার চেষ্টা করেছে। তারা দলের যে পর্যায়েরই হোক রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে দুই ঘন্টা অবরুদ্ধ রাখার ঘটনায় সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এখানে চেইন অব কমান্ডের বাইরে গিয়ে যে কাজ করবে। সে যত বড় হোক বা কারও ইন্ধনে করুক, সেই অশুভ শক্তির কালো হাত ভেঙে দেয়া হবে। তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।

