রোববার, ২৩ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছাত্রলীগ নেতা জসিম গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩৯, ২৩ আগস্ট ২০২৬

ছাত্রলীগ নেতা জসিম গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলাসহ মোট ১২ মামলার আসামি ছাত্রলীগ নেতা জসিম ওরফে কালা জসিমকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার পূর্ব গোপালনগর এলাকায় শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার জসিম ওরফে কালা জসিম পূর্ব গোপালনগর এলাকার ফজর আলীর ছেলে। তিনি ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, জসিমের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর শনিবার দুপুরে জসিমকে আদালতে পাঠানো হয়েছে।