ফাইল ছবি
নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
শুক্রবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব ১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের একটি ঝোপ থেকে এসব উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

