শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বুলবুল হত্যার প্রতিবাদ ও বিচার দাবি খোরশেদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৯, ২১ আগস্ট ২০২৬

বুলবুল হত্যার প্রতিবাদ ও বিচার দাবি খোরশেদের

ফাইল ছবি

বন্দরে ইসলামী যুব আন্দোলনের থানা সহ-সভাপতি বুলবুল আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবাদ বার্তায় তিনি বুলবুল আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

খোরশেদ বলেন, একজন মানুষকে এভাবে কুপিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, বরং পুরো সমাজের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করে।

তিনি বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব বা ক্ষমতার কারণে যেন হত্যার তদন্ত বাধাগ্রস্ত না হয়।

হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান খোরশেদ। একই সঙ্গে নিহত বুলবুল আহমেদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।