বুধবার, ২৯ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতা বৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৬, ২৯ জুলাই ২০২৬

বন্দরে ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতা বৃদ্ধি

ফাইল ছবি

ফ্যাসিস্ট সরকারের পট পরিবর্তনের পর থেকে বন্দরে ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। ভূমিদৎসুরা সরকার দলের কতিপয় অসাধু নেতাদের ছত্রছায়ায় একের পর এক নিরীহ মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে জমি জমাও দখল করে নেওয়ার  খবর পাওয়া যাচ্ছে । ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতা থেকে রেহাই পাওয়ার জন্য বুধবার (২৮ জুলাই) দুপুরে ভূক্তভোগী মোকলেসুর বাদী হয়ে প্রতিপক্ষ  ভূমিদৎসু মোহাম্মদ হোসেন ওরফে নুহ ও ইয়াছিন গংদের  বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্ত ভূমিদৎসুরা হলো: বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপর্দী এলাকার মৃত মজিদ ওরফে মজি মিয়ার ভূমিদৎসু ৩ ছেলে মোহাম্মদ হোসেন ওরফে নুহ ও তার ভাই ইয়াছিন ও আলম, মোহাম্মদ হোসেন ওরফে নুহ ছেলে হামজা ও আলম মিয়ার ছেলে সৌরভ।
অভিযোগ তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপর্দী এলাকার রতন খাঁ ছেলে মোকলেছুর রহমান বন্দর থানার হাজরাদী মৌজাস্থিত সি এস ও এস এ -১৫১, আর এস ২১৩ -২১৫  নং দাগে মোট ৫২ শতাংশ হইতে ৯ শতাংশ নাল / বাড়ী জমি ওয়ারিশ মালিক হয়। বিবাদীগন
একই এলাকার মৃত মজিদ ওরফে মজি মিয়ার ৩ ছেলে মোহাম্মদ হোসেন ওরফে নুহ ও তার ভাই ইয়াছিন ও আলম গং উল্লেখিত সম্পত্তি জোর পূর্বক জবর দখল করে রাখে। এক পর্যায়ে অভিযোগের সকল বিবাদীগন আমাদের উল্লেখিত সম্পত্তি মাপঝোপ করে আমাদের বুঝিয়ে দেয়। তারপর অভিযোগের বাদী উল্লেখিত জায়গা বুঝে পেয়ে উক্ত স্থানে বাউন্ডারি দেওয়াল দেওয়ার জন্য নির্মান সামগ্রী রাখলে উল্লেখিত বিবাদীগন নির্মান সামগ্রী চুরি করে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে। এ ব্যাপারে অভিযোগের বাদী মোকলেসুর রহমান জানান, উল্লেখিত ভূমিদৎসুদের বিরুদ্ধে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে বিচার চেয়েও কোন প্রতিকার পাইনি। বিবাদী ভূমিদৎসুরা  আইন অমান্যকারী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন্দর থানার  ওসি জরুরি হস্তক্ষেপ কামনা করছি।