ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে আমিনুল (১৯) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) মোবাইল কোর্ট পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ক্রমে তাকে এ সাজা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এ অর্থদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত আমিনুল আবদুল আলীর ছেলে। তিনি লতব্দী ফতেপুর এলাকার বাসিন্দা।
আইনের ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ক্রমে প্রথম তফসিলের ‘ক’ শ্রেণির কোনো মাদকদ্রব্য সেবনের অপরাধে কমপক্ষে তিন মাস থেকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

