মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫০, ৬ অক্টোবর ২০২৬

ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জের ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের ফারিয়া গার্মেন্টস সংলগ্ন পশ্চিম মাসদাইর এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বাদ আসর নারায়ণগঞ্জ পশ্চিম থানা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

​কর্মসূচিতে উপস্থিত থেকে সরাসরি নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। এ সময় ফারিয়া গার্মেন্টস সংলগ্ন পশ্চিম মাসদাইর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানির উৎসে মশার প্রজননস্থল ধ্বংস করা হয় এবং ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

​সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত থাকতে সামাজিক সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং জনগণের যেকোনো সংকট ও সুখে-দুঃখে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি বা স্থানীয় প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।"

​কর্মসূচিতে নারায়ণগঞ্জ পশ্চিম থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​এদিকে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের এমন মাঠপর্যায়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। কর্মসূচি চলাকালে বাড়ির আশপাশে বা ছাদে পানি জমতে না দেওয়া, নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সতর্ক ও সচেতন থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।