বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৪, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৩৫, ২৬ নভেম্বর ২০২৬

হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোয়ালপাড়ার  চিহ্নিত মাদক কারবারি সুমরকে গ্রেফতারী পরোয়ানা পেয়ে পুলিশের অভিযানে গ্রেফতারকালে ১০ পিস ইয়াবাসহ আটকের পর ভ্রাম্যমান আদালতে নিলে  সংশ্লিষ্ট ম্যজিস্টেট ১ বছরের কারাদণ্ড দেন। কিন্তু ৩ মাস পর জেলাকারাগারে সুমর মারা যায়৷ এ ঘটনাকে ইস্যু করে সংবাদ প্রকাশের জের ও রূপগঞ্জের সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ঘোষণা করায় দৈনিক যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া ও তার পরিবারকে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত  সংবাদ সম্মেলনে সাংবাদিক রিপন জানান, গোয়ালপাড়ার মৃত আমজাদের ছেলে সুমর ও তার ছেলে শাওনকে  মাদক, চুরি,ছিনতাই কাজে লিপ্ত থাকায় বহুবার এলাকাবাসীর হাতে আটক হলে একাধিকবার এলাকাবাসি পুলিশে দেয়।  এমন বহুবার মাদকে জড়িত থাকায় তার বিরুদ্ধে  একাধিক মাদক মামলাও হয়। এমন  একটি মামলায় পলাতক আসামী সুমরকে  ওয়ারেন্টভুক্ত থাকাকালীন গত ৩ মাস পূর্বে রূপগঞ্জ থানা পুলিশ গোঁপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে মাদকের আস্তানা থেকে  ১০ পিস ইয়াবাসহ আটক করে। সে সময় সুমরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তৎকালীন ম্যাজিস্টেট। এরই মাঝে কারাহেফাজতে ১ বছরের মধ্যে  ৩ মাস সাজাপ্রাপ্ত থাকাকালীন মৃত্যু বরণ করেন। 
 
সম্প্রতি ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে প্রার্থীতার ঘোষণা দেয় দৈনিক যায়যায়দিনের ডিজিটাল প্রতিনিধি গোয়ালপাড়ার বাসিন্দা  রিপন মিয়া।  সে স্থানীয় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি ও ছিনতাই নিয়ে সংবাদ প্রকাশের ধারাবাহিকতায় সুমরের মাদক সংশ্লিষ্টতা নিয়েও একাধিকবার সংবাদ প্রকাশ করেছেন।  

এর জেরে  সুমরের কারাগারে  স্বাভাবিক  মৃত্যুকে পূঁজি করে ষড়যন্ত্র করে রিপনের মেম্বার প্রার্থীতা ঘোষণার পর  সুমরের পরিবারকে ফুসলিয়ে একটি পক্ষ  নানাভাবে প্রলোভন দেখিয়ে সাংবাদিক রিপনকে সুমরকে নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলে হত্যামামলায় ফাঁসাতে চেষ্টা করে৷ শুধু তাই নয়, ষড়যন্ত্রকারী মহল নিজে উপস্থিত থেকে সুমরের নাবালিকা কন্যাসহ তার পরিবারকে শিখিয়ে দেয়া বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কতিপয় গণমাধ্যমে প্রকাশ করে  সাংবাদিক রিপনকে সামাজিক হেয় প্রতিপন্ন করে। পাশাপাশি কতিপয় সাংবাদিক দিয়ে মিথ্যে ও বানোয়াট তথ্য জুরে দিয়ে বর্তমান ক্ষমতাসীন দলের লোকদের ক্ষেপিয়ে তুলতে বিগত সময়ে একজন ইউপি চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকে ভোট চাওয়াকে কেন্দ্র করে দোসর দেখিয়ে অপপ্রচার চালায়। একই অপপ্রচারে  রিপনের পৈত্রিক সম্পত্তি বিক্রির টাকায় ঘর বাড়ি নিয়েও অপপ্রচারে লিপ্ত হয়। এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিপন মিয়া।

 রিপন মিয়া আরও জানান, ষড়যন্ত্রকারী মহল  হামলা করে সাংবাদিকের বাড়ি ভাঙ্গার হুমকী দেয়, লুটপাট  ও আগুন দেয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।   এ সময় স্থানীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ,সাংবাদিক মহলও প্রশাসনের কাছে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার বিচার দাবী করেন তিনি।