ফাইল ছবি
কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রফিকের নেতৃত্বে জেলা যুবদলের নেতাকর্মীরা ফুল দিয়ে টুকুকে শুভেচ্ছা জানায়।
এসময় টুকুর সাফল্য কামনা করে তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আল মেহেদী তালুকদারসহ জেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

