ফাইল ছবি
নারায়ণগঞ্জে চলমান তাপদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে শীতল বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রেখেছে টিম খোরশেদ ও ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর স্বেচ্ছাসেবকরা।
বুধবার (১২ আগস্ট) মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ পানি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তীব্র গরমের মধ্যে পথচারী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে শীতল বিশুদ্ধ পানি তুলে দেন স্বেচ্ছাসেবকরা।
কর্মসূচিতে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর সদস্য সচিব আনোয়ার মাহমুদ বকুল বলেন, সামর্থ্য অনুযায়ী সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন তারা। এরই ধারাবাহিকতায় তাপদাহে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে শীতল বিশুদ্ধ পানি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মানুষের সেবা করার এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।

