বুধবার, ১২ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৩ যানবাহনকে জরিমানা

প্রকাশিত: ১৫:৪০, ১২ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৩ যানবাহনকে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে শব্দদূষণকারী তিনটি হর্ন জব্দ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব যানবাহনের কাছ থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি শব্দদূষণে ব্যবহৃত তিনটি হর্ন জব্দ করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি নারায়ণগঞ্জের দূষণকারী কারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধেও আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দল অভিযানে অংশ নেয়।