বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়াম মেরামত ও আধুনিকীকরণ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০২, ১৩ আগস্ট ২০২৬

বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়াম মেরামত ও আধুনিকীকরণ উদ্বোধন

মেরামত ও আধুনিকীকরণ কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মেরামত ও আধুনিকীকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মেরামত ও আধুনিকীকরণ কাজের  উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার এবং উপজেলা প্রকৌশলী এস এম সামিন ইশরাকের বাস্তবায়নে অডিটোরিয়ামটির মেরামত ও আধুনিকীকরণ কাজ সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বন্দর উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মফিজুল ইসলাম।

আধুনিকীকরণের ফলে উপজেলা পরিষদের সভা, প্রশাসনিক অনুষ্ঠান, প্রশিক্ষণ, সেমিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম আরও সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।