বুধবার, ১২ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রানা হত্যা মামলার আসামী গ্রেপ্তার  

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫০, ১২ আগস্ট ২০২৬

রানা হত্যা মামলার আসামী গ্রেপ্তার  

ফাইল ছবি

বন্দরে দিন মজুর মাসুম রানা (৩৫) হত্যা মামলার আসামী  রাসেল রানাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে বন্দর থানার সোনাচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল রানা সোনাচড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। নিখোঁজের ৬ দিন পর গত শনিবার (৪ জুলাই) বন্দর থানার ঢাকেশ্বরীস্থ একটি ডোবা থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত মাসুম রানা বন্দর থানার সোনাচড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। এ ব্যাপারে নিহতের স্ত্রী সুমা বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলায় বন্দর থানার ২৬ নং ওয়ার্ড বন্দরের সোনাচরা এলাকার বারেকের ছেলে মোঃ রাসেল রানা (৪০) ও ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকার খোরশেদের ছেলে সাইফুলকে(৪৩)কে আসামী করা হয়।  
নিহতের স্ত্রী সুমা জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে বাসা থেকে ডেকে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করা হয়। পরে কুপিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য ডোবায় ফেলে দেওয়া হয়।
এ ব্যাপারে বন্দর থানার এস আই রাজিব জানান, এ ঘটনায় দুই জনের নাম উল্লেখ করে মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সোনাচড়া এলাকা থেকে মামলার প্রধান আসামি রাসেল রানাকে গ্রেপ্তার করা হয়।