শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৬, ১৪ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদি থেকে ১৭০২ পিস ইয়াবাসহএক মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃত আসামি কুমিল্লা সদর উপজেলার রানী দীঘির পাড় এলাকার মৃত রমনী দত্তের ছেলে স্বপন দত্ত (৪০)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বুরুমদি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. পিয়ারের কাছে একটি মাদকের বিশাল চালান আসছে। এর পরিপ্রেক্ষিতে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জসীম উদ্দিনের নেতৃত্বে এস আই মো. মামুন, এস আই মো. সেলিম ও এএসআই সবুজ অমিতসহ সঙ্গীয় ফোর্স মাদক কারবারি পিয়ার মাহাবুবের বাড়ির আসে পাশে অবস্থান করে। পরে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় মো. পিয়ারের বাড়ির সামনের গেট থেকে মাদকের চালানসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জসীম উদ্দিন বলেন, পিয়ার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছে। আজ পুলিশের অভিযানে ১৭০২ পিস ইয়াবাসহ তার সহযোগী এক মাদক কারবারিকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।